৫৫ হাজার বেতনে সিপিডিতে চাকরির সুযোগ

২২ মার্চ ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
৫৫ হাজার বেতনে সিপিডিতে চাকরির সুযোগ

৫৫ হাজার বেতনে সিপিডিতে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি পাবলিকেশন অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩০ মার্চ। 

পদের নাম
পাবলিকেশন অ্যাসোসিয়েট

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ভালো ফলাফলসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা লেখা সম্পাদনার দক্ষতা থাকতে হবে। প্রকাশনা সংক্রান্ত সফটওয়্যার ব্যবহারের জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

পদসংখ্যা
অনির্ধারিত

বেতন
মাসিক ৫৫,০০০ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও দেখুন: এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬ জনের চাকরি

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬