প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নেবে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড

১৮ মার্চ ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নেবে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড

প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নেবে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

পদের নাম: প্রকিউরমেন্ট স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: সাপ্লাই চেইন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইনে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা ইমারজেন্সি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা/চট্টগ্রামের ভাষা জানলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক বেতন ৫৯,৫৪১ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৩

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬