বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস পদে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ

১৬ মার্চ ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস

বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ফ্লাইট স্টুয়ার্ডেস বা কেবিন ক্রু পদে লিখিত ও মৌখিক পরীক্ষাঢ উত্তীর্ণদের তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০০ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ প্রার্থীর রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী কাজের জন্য বিমানের এপিপি শাখা থেকে যোগাযোগ করা হবে।

ফ্লাইট স্টুয়ার্ডেস পদে যারা নিয়োগ পেলেন, তাদের বেতন স্কেল হবে ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা। সঙ্গে উৎসবভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা রয়েছে। এছাড়া দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধাও পাওয়া যাবে। উন্নত চিকিৎসা সুবিধা ও পোশাক ভাতাও রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস পদের নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয় তিন ধাপে—মনস্তাত্ত্বিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হতে পারে এমসিকিউ পদ্ধতিতে। বাছাই পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এরপর সন্তোষজনক হলে চাকরি নবায়ন (সর্বোচ্চ ৪ বার) করবে কর্তৃপক্ষ।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখতে ক্লিক করুন এখানে

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬