রাজউকের ৭ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৬ মার্চ ২০২৩, ১০:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
রাজউক

রাজউক © লোগো

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত সাতটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজউকের ওয়েবসাইটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) (যুগ্ম সচিব) শারমিন জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৩৬৬ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ মার্চ ইডেন মহিলা কলেজ, ঢাকায় হিসাবরক্ষক, নথিরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, ফটোগ্রাফার, সার্ভেয়ার, অপারেটর ও লিফটম্যান পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৩৬৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

হিসাবরক্ষক পদে ৫ জন; নথিরক্ষণ কর্মকর্তা পদে ৩০ জন; নিরীক্ষক পদে ১০ জন; ফটোগ্রাফার পদে ২ জন; সার্ভেয়ার পদে ২৯১ জন; অপারেটর পদে ৭ জন ও লিফটম্যান পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে জানানো হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত ফলাফল জানতে ক্লিক করুন এখানে

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬