জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ৩ পদে নিয়োগ

১৫ মার্চ ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)। প্রতিষ্ঠানটি তাদের তি ক্যাটাগরির পদে তিনজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ মার্চ ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: বাণিজ্য, অঙ্ক, হিসাববিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. পদের নাম: লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

৩. পদের নাম: বার্তা বাহক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২২৩/- টাকা ও বাকি ২টি পদের জন্য ১১২/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬
মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত 
  • ১০ আগস্ট ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন…
  • ১০ আগস্ট ২০২৬