সিনিয়র স্টাফ নার্সের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

১৫ মার্চ ২০২৩, ০৮:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© সংগৃহীত

সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষায় ৪৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (বিজ্ঞপ্তির তারিখ: ২৭ এপ্রিল ২০২২; বিজ্ঞপ্তি নম্বর-১৬) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪৬৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ৪র্থ গণবিজ্ঞপ্তির সুপারিশে ‘হ-য-ব-র-ল’, ফল বাতিলের দাবি

এতে আরও বলা হয়, প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে। 

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd] প্রকাশ করা হবে।

সম্পূর্ণ ফলাফল দেখুন এখানে ক্লিক করুন। 

ট্যাগ: পরীক্ষা
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
  • ২৫ এপ্রিল ২০২৬
ফাঁকা ফ্ল্যাটে আসার কথা ছিল হবু স্ত্রীর, অতিরিক্ত যৌন উত্তে…
  • ২৫ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, কর্মস্থল ঢাকা
  • ২৫ এপ্রিল ২০২৬
সামাজিক মাধ্যমে ‘বট’ ও ‘ফেক’ অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী?
  • ২৫ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন
  • ২৫ এপ্রিল ২০২৬
মেধানির্ভর-আত্মবিশ্বাসী-সৃজনশীল মানবসম্পদ গড়তে চায় সরকার: প…
  • ২৫ এপ্রিল ২০২৬