৭-১৩তম গ্রেডে ৭৩ পদে নিয়োগ দেবে ডেসকো

১৪ মার্চ ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ডেসকো

ডেসকো © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটি ৭-১৩তম গ্রেডে ৮ ক্যাটাগরির পদে ৭৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৫টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৭টি

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

৪. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

৬. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১১টি

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার

পদসংখ্যা: ৩৫টি

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

৮. পদের নাম: রিসেপশনিস্ট

পদসংখ্যা: ৮টি

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।  

আবেদন করবেন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি:  ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১,৫০০/- টাকা এবং ৬-৮ নম্বর পদের জন্য ১,০০০/- টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল ২০২৩, রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950