সিনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ দেবে গেইন, বেতন ১ লাখ ২৯ হাজার

১৩ মার্চ ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গেইন

গেইন © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন)। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে সিনিয়র অ্যাসোসিয়েট, সোশ্যাল প্রটেকশন পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট, সোশ্যাল প্রটেকশন

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: পলিসি/ অ্যাপ্লাইড ইকোনমিকস/ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/সমাজকল্যাণ বা এ ধরনের বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় সোশ্যাল প্রটেকশন/হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এমঅ্যান্ডই ও ডেটা ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। পলিসি রিসার্চে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় বা ফরাসি ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, ফুড সিস্টেম, লাইভলিহুডস, জেন্ডার ও পোভার্টি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চার বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)। এছাড়া বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ১০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৩।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬