৮ পদে ক্যাপ্টেন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

১৩ মার্চ ২০২৩, ০৮:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ক্যাপ্টেন

ক্যাপ্টেন © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজের জন্য দক্ষ ক্যাপ্টেন নিয়োগ দেবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

পদের নাম: ক্যাপ্টেন

পদসংখ্যা: ৮টি

যোগ্যতা: সিএএবি এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। বৈধ ফ্লাইং লাইসেন্স ও প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে।

অভিজ্ঞতা: মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনায় অন্তত চার হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনার ক্ষেত্রে ১ হাজার ঘণ্টা পাইলট ইন কমান্ড (পিআইসি) ও ৫০০ ঘণ্টা বি৭৩৭ টাইপ পিআইসি অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা চার কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের কপি; প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ; পিপিসি; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৩।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬