নিয়োগ দেবে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংক, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

১২ মার্চ ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নিয়োগ দেবে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংক

নিয়োগ দেবে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংক © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি। শ্রীলঙ্কার এই ব্যাংকটি ২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের জন্য ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৫ মার্চ। 

পদের নাম
ট্রেইনি এক্সিকিউটিভ।

পদ সংখ্যা
নির্ধারিত না।

যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

বয়সসীমা
অনূর্ধ্ব ৩০ বছর।

দক্ষতা
শুদ্ধভাবে ইংরেজিতে লেখার এবং কথা বলার যোগ্যতা, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শি হতে হবে।

আরও পড়ুন: সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, আবেদন শেষ আজ

কর্মস্থান
দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন-ভাতা
ট্রেইনি এক্সিকিউটিভ পদে নির্বাচিতদের দেড় বছর প্রশিক্ষণকালীন মাসিক ২৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর অফিসার পদে পদায়ন করা হবে এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন-ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম
যোগ্য প্রার্থীদের সদ্য তোলা ছবি এবং দুইজন অনাত্মীয় পরিচয়দাতার তথ্যসহ সিভি পাঠাতে হবে [email protected] ঠিকানায়। 

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950