৯ম-২০তম গ্রেডে নয় পদে নিয়োগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

১১ মার্চ ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ১০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগ)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন তিনটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (অ্যানিমেল বায়োটেকনোলজি বিভাগ)

পদসংখ্যা: ১টি 

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন তিনটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (ফিশারিজ বায়োটেকনোলজি বিভাগ)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন তিনটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন তিনটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ১টি (প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন তিনটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষা থেকে এমবিবিএস ডিগ্রি পর্যন্ত অন্যূন দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: টেকনিশিয়ান

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৮. পদের নাম: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-২

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞানে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এসএসসি পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ২০২৩ সালের ১২ মার্চ সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তবে ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬৬৭ টাকা; ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950