প্রজেক্ট লিডার নেবে কোস্ট ফাউন্ডেশন, নিয়োগ কক্সবাজার

০৮ মার্চ ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
কোস্ট ফাউন্ডেশন

কোস্ট ফাউন্ডেশন © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন। সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গা–সংক্রান্ত প্রকল্পে প্রজেক্ট লিডার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদন পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট লিডার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/ ইংরেজি/ অর্থনীতি/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: যেকোনো সংস্থার ডেভেলপমেন্ট প্রকল্পে নেতৃত্বের পর্যায়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিপোর্ট, ডেট লাইন ম্যানেজিং, টিম ইন্টিগ্রিটি বিষয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে।

কর্মস্থল: টেকনাফ ও উখিয়া, কক্সবাজার

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫০,০০০-১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এছাড়া মুঠোফোন দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সাবজেক্টে পদের নাম উল্লেখ করে [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৩।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬