এক লাখ টাকা বেতনে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন শেষ ৮ মার্চ

০৬ মার্চ ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
কর্মী

কর্মী © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স/ম্যানেজমেন্ট/সাইকোলজি/বিহেভিয়রাল সায়েন্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো সংস্থায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৫,৮৪০ থেকে ১,০০,০০০ টাকা। এছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠীবিমা ও বছরে একবার মেডিকেল চেকআপের সুবিধা আছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৩।

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬