১০ম গ্রেডে ২৪২২ নার্স নিয়োগ দেবে সরকার, আবেদন শেষ ৭ মার্চ

০৪ মার্চ ২০২৩, ০২:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
নার্সিং

নার্সিং © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স পদে ২ হাজার ৩৬৭ জন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেওয়া হবে।

যোগ্যতা:

সিনিয়র স্টাফ নার্স: আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।

বয়সসীমা: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ১৬,০০০- ৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।

ডিপ্লোমা নার্স: আবেদনের জন্য কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।

বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ১৬,০০০- ৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফি: ৫০০/- টাকা।

আবেদনের শেষ সময়: ৭ মার্চ, ২০২৩।

বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন , ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছ…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬