আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন প্রায় এক লাখ

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট—এসআরএইচআর

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়:সন্ধি/যৌনবিষয়ক ও প্রজনন স্বাস্থ্য এবং এমপিএইচে যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: এসআরএইচআর প্রকল্পে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক বছর হিউম্যানিটারিয়ান রেসপন্স বা রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তাবয়ন, মনিটরিং, সুপারভিশনসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রত্যন্ত এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠীবিমা ও বছরে একবার মেডিকেল চেকআপের সুবিধা রয়েছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২৩।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬