১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৮ তরুণ-তরুণী

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৮ তরুণ-তরুণী

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৮ তরুণ-তরুণী © সংগৃহীত

ভোলায় মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশে আবেদন করে চাকরি পেয়েছেন ৬৮ জন তরুণ-তরুণী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার পুলিশ লাইনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১-এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশনায় শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উপহার দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা আমাদের কথা রেখেছি। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘চাকরি নয় সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: ঢাবি-মেডিকেল-বুয়েটে শতাধিক প্রেমিকা মেহেদীর

মেধা তালিকায় ৪র্থ স্থানে উত্তীর্ণ হওয়া মো. শাহাদাত ইসলাম তামিম জানান, শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ হওয়ায় আমি ১২০ টাকায় আজকের এ অর্জনে এসেছি। তার বাবা একজন পুলিশ সদস্য। তিনি ছোট বেলা থেকেই বাবার মতো পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন।

ইমা নামের উত্তীর্ণ হওয়া এক নারী জানান, নিয়োগ পরীক্ষার প্রথম দিকেই পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হবে। ঠিক তাই হয়েছে। মাত্র ১২০ টাকায় যোগ্যতার ভিত্তিতে তিনি উত্তীর্ণ হয়েছি।

সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950