১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
চা বাগান

চা বাগান © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)। প্রতিষ্ঠানগুলোতে ৮ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: ফোরম্যান- ১১তম গ্রেডে

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: আবেদনের জন্য প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমাসহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পদের নাম: সিনিয়র মেকানিক-১৪তম গ্রেড

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে সনদধারী হলে আবেদন করা যাবে। ড্রাইভিং ও মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১৬তম গ্রেড

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: গাড়িচালক- ১৬তম গ্রেড

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: আবেদনের জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: কার্পেন্টার- ১৬তম গ্রেড

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: আবেদনের জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছুতার কাজের সনদ ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: কুক- ১৯তম গ্রেড

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: আবেদনের জন্য কমপক্ষে এসএসসি পাস/সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী হতে হবে। রান্না করা জানতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: চেইনম্যান- ২০তম গ্রেড

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: আবেদনের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

পদের নাম: মালি- ২০তম গ্রেড

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: আবেদনের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ চা বোর্ডের এই (http://www.teaboard.gov.bd/) ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)। এর মধ্যে এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিখে ১০ টাকার ডাকটিকিটসংবলিত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে পাঠাতে হবে। খামের ওপর ডান পাশে পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম- ৪২১০।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৩।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

কবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আ…
  • ১৯ মে ২০২৬
চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
  • ১৯ মে ২০২৬
ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম চালু
  • ১৯ মে ২০২৬
ভাগ্য বদলাতে দুই দশক আগে গাজীপুরে এসেছিলেন, লালমনিরহাটের ঈম…
  • ১৯ মে ২০২৬
সেভ দ্য চিলড্রেন নিয়োগ দেবে কোঅর্ডিনেটর, আবেদন ৩১ মে পর্যন…
  • ১৯ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বোনাসের চেক ছাড়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081