৪০ পদে ফরেস্টার নিয়োগ দেবে বন অধিদপ্তর

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ফরেস্টার

ফরেস্টার © সংগৃহীত

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আবারও কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজস্বখাতভুক্ত এই প্রতিষ্ঠানে ফরেস্টার পদে ৪০ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফরেস্টার

পদসংখ্যা: ৪০টি

যোগ্যতা: আগ্রহীদের কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রি থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: খাহড়াছড়ি, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটায় সব জেলার প্রাথীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধাদের নাতি–নাতনিদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা বন অধিদপ্তরের ওয়েবসাইট অথবা বন অধিদপ্তরের অফিস হতে সরাসরি ফরম সংগ্রহপূর্বক পুরণ করে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে পারবেন।

ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ২০০/-  টাকা

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬