ব্যবস্থাপনা পরিচালক নেবে পিজিসিবি, বেতন প্রায় ২ লাখ

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ব্যবস্থাপনা পরিচালক

ব্যবস্থাপনা পরিচালক © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মকর্তা পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ন্যূনতম ২৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সীমা ২০২৩ সালের ৯ মার্চ সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (মেয়াদ-পাঁচ বছর)। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা। এছাড়া মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা দেয়া।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদন ফি: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ২,০০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৩।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। 

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬