১১৪৮ পদে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন, আবেদন করুন আজই

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: শিক্ষক

পদসংখ্যা: ১৩৮টি

যোগ্যতা: বিষয়ভিত্তিক/চাহিত বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সম্মানসহ সমমানের সিজিপিএ–প্রাপ্ত স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির/সমমানের সিজিপিএ-প্রাপ্ত সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি/কওমি মাদ্রাসার সমমানের ডিগ্রি/ সনদধারী দাওরায়ে হাদিস। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদধারীদের/শিক্ষায় ডিগ্রিপ্রাপ্ত ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার কারিকুলাম এবং পাঠ্যসূচি অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সব বিষয়ে পাঠদানে সক্ষম হতে হবে এবং দৈনিক দুই শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে বাধ্য থাকতে হবে। সংশ্লিষ্ট জেলার যে উপজেলা/জোন/সার্কেলে পদ শূন্য আছে, প্রার্থীকে ওই উপজেলা/জোন/সার্কেলের স্থায়ী বাসিন্দা হতে হবে (সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য)। শূন্য পদের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয় থেকে তথ্য পাওয়া যাবে।

বয়সসীমা: ২০২৩ সালের ২৪ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক সম্মানি ১২,৫০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভের সুবিধা আছে।

২. পদের নাম: সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী

পদসংখ্যা: ১০১০টি

যোগ্যতা: এসএসসি/দাখিল/ শরহে বেকায়া/সমমানের অন্য যেকোনো মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার সনদধারী অথবা সমমানের মাদ্রাসার সনদধারী/কওমি সনদধারী। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে মাদ্রাসা ক্যাচমেন্ট এলাকার এক কিলোমিটার এলাকার মধ্যে প্রার্থী হতে হবে (সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য)। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক সম্মানি ৮,০০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভের সুবিধা আছে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) 

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোডের পর তা পূরণ করে পাঠাতে হবে।

প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদির সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। খামের ওপরে পদের নাম ও আবেদনকারীর স্থায়ী ঠিকানা (নিজ জেলাসহ) স্পট করে লিখতে হবে। উপজেলা/জোন/সার্কেলের কোন মাদ্রাসায় চাকরি করতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। পত্র যোগাযোগের ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিট যুক্ত সাড়ে ৯ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে/সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় জেলা কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য ২০০/- টাকা ও ২ নং পদের জন্য ১০০/- টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৩।

বিস্তারিত দেখুন...

ইসলামিক ফাউন্ডেশনে ১,১৪৮ পদের আবেদন শেষ কাল

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence