বাংলাদেশে লোক নিচ্ছে ওয়াটারএইড, বেতন ৮৮ হাজার

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ কান্ট্রি অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ এনভায়রনমেন্টাল/ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং/ ডেভেলপমেন্ট সেক্টর/ ওয়াশ প্রকল্পে পাঁচ থেকে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ডেটা কালেকশন, অ্যানালাইসিস, প্রোগ্রামিং ও মডেলিংয়ে অভিজ্ঞ হতে হবে। উপস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন বিমা, স্বামী/ স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যবিমা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৪ মার্চ ২০২৩।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬