ম্যানেজার নিচ্ছে বীমা করপোরেশন, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৭০০

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ম্যানেজার

ম্যানেজার © প্রতীকী ছবি

সম্প্রতি লোকবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের অর্থ ও হিসাব বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (এসিএ) পরীক্ষায় অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্সি (এসিএমএ) পাস হতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৭০০ টাকা

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে), পিতা/স্বামীর নাম (বিবাহিত নারীদের ক্ষেত্রে পিতা ও স্বামী উভয়ের নাম), মাতার নাম, স্থায়ী ঠিকানা (বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা), বর্তমান ঠিকানা (পত্র যোগাযোগের ঠিকানা), জন্মতারিখ, বয়স (২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি), জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতার বিবরণ (পরীক্ষার নাম, প্রাপ্ত বিভাগ/শ্রেণি/গ্রেড, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যালয়), অভিজ্ঞতা এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, তারিখ, ইস্যুকারী ব্যাংক ও শাখার নাম উল্লেখ কর ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে।

যেসব নথি জমা দিতে হবে: আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি; শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি; নিজ জেলার সমর্থনে নাগরিকত্বের সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত); বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি; চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী প্রার্থীদের সনদ/মার্কশিট/প্রশংসাপত্রে যদি চার বছর মেয়াদি কোর্স উল্লেখ না থাকে, তবে অর্জিত ডিগ্রি চার বছর মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সাধারণ বিষয়ে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সমমানের সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (চ.দা.), প্রশাসন বিভাগ (অষ্টম তলা), জীবন বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ২৪ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

আবেদন ফি: ১,৫০০/- টাকা

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩।

জীবন বীমা করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৭০০

যশোর বোর্ডে ২৬ হাজার শিক্ষার্থীর ৯৭ হাজার খাতা চ্যালেঞ্জ, ক…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950