এসএসসি পাসে নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী

নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি নৌকমান্ডো ও সাবমেরিনার পদে লোকবল নেবে। ২০২৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত  অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
নৌকমান্ডো ও সাবমেরিনার

শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলে ন্যূনতম ২টিতে বি গ্রেড থাকতে হবে।

বয়স
০১ জানুয়ারি ২০২৪ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা
অবিবাহিত

আরও পড়ুন: বাংলাদেশে কর্মী নেবে বিশ্বব্যাংক, যোগ্যতা স্নাতক

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া
https://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

.

বিএনপি ও ছাত্রদলের নামে পোস্ট, ছয় আইডি ও দুই গ্রুপের বিরুদ্…
  • ২৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুই জেলায় নদীবন্দরে সতর্কতা
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় সোয়াটের সিনেমা স…
  • ২৫ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে দেশের দুই অঞ্চলে ঝড়ের আভাস 
  • ২৫ এপ্রিল ২০২৬
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ আজ
  • ২৫ এপ্রিল ২০২৬
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সতর্কতা জোরদার
  • ২৫ এপ্রিল ২০২৬