অতিথি প্রশিক্ষক নিয়োগ দেবে বিটাক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রশিক্ষণ

প্রশিক্ষণ © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া। প্রতিষ্ঠানটি দৈনিক হাজিরার ভিত্তিতে মেশিন শপ প্র্যাকটিস ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন অতিথি প্রশিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীদের সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রশিক্ষক

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে বিএসসি ইন মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ লেভেল-২ পাস।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে শিল্পকারখানায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে শিল্পকারখানায় ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: বেতন দৈনিক ১ হাজার ২০০ টাকা হারে মাসে সর্বোচ্চ ২০ কার্যদিবস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে।

ঠিকানা: অতিরিক্ত পরিচালক, বিটাক, বগুড়া ।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩

আবেদনকারীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও সময়: ২২ মার্চ সকাল ১০টা।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬