নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষা © প্রতীকী ছবি

কুড়িগ্রামে পরিবার কল্যাণ ’পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোদাব্বের হোসেন।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরআরএফ-এ বিশাল নিয়োগ, নেবে ৪০০কর্মী।

তিনি জানান, শনিবার সারাদেশে একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ওই কেন্দ্রের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে তিনি জানিয়েছেন কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশে ৪৬টি প্রতিষ্ঠানে ’পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। 

ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950