৪৬৮ পদে নিয়োগ দেবে সোনালী ও জনতা ব্যাংক, আবেদন করুন দ্রুত

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
আইটি অফিসার

আইটি অফিসার © প্রতীকী ছবি

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংক। ব্যাংক দুটি তাদের প্রতিষ্ঠানে অফিসার (আইটি) পদে ৪৬৮ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সোমবার, ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: সোনালী ব্যাংকে ৩০৭ জন এবং জনতা ব্যাংকে ১৬১ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/ সমমানের সিজিপিএ থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)

আবেদন ফি: ২০০/- টাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

বিস্তারিত দেখুন: https://erecruitment.bb.org.bd/career/jan172023_bscs_08.pdf

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬