শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেচে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। প্রতিষ্ঠানটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জন্য অধ্যাপকের একটি স্থায়ী পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট (https://www.sust.edu/) ভিজিট করুন।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা আবেদন ফরম অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ সেট দরখাস্তের (যার মধ্যে তিন সেট ইংরেজিতে) হার্ড কপি রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। 

আবেদন ফি: রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে অধ্যাপক পদের জন্য ৭০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজ জমা দিতে হবে: সব সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট বা মার্কসিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কপি, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিজ্ঞাপনে উল্লেখিত নির্ধারিত মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে–অর্ডার, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, সব প্রকাশনার কপি, অভিজ্ঞতাসম্পর্কিত তথ্যছক ও প্রকাশনাসম্পর্কিত তথ্যছক।

আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৩

বিস্তারিত দেখুন...

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬