শাহজালাল ইসলামী ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
কর্মী

কর্মী © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রগতিশীল শরিয়াহ ভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (SJIBL)। প্রতিষ্ঠানটি তাদের শরীয়া পরিদর্শন ও কমপ্লায়েন্স ডিভিশন, কর্পোরেট হেড অফিসে, ইসলামী শরীয়াহ এবং ফিগ মুআমালাতের সাথে দক্ষ ও অভিজ্ঞ "মুরাকিব" নিয়োগ দিবে। আগ্রহীরা ১৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

পদের নাম: মুরাকিব

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ/আরবি/আল-ফিকহ এবং আইনগত স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ারে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ থাকতে পারবে না।ইসলামিক ব্যাংকিংয়ে শরিয়াহ আইন/সার্টিফিকেশনে পেশাদার ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: এছাড়া দেশের ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রক কাঠামোর জ্ঞান থাকতে হবে। যেকোনো শরীয়তে মুরাকিব হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকিং সেক্টরে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের খুব ভালো দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১-২-২৩ তারিখে বয়স ৪৫ হতে হবে। তবে উচ্চ যোগ্য প্রার্থীর জন্য শিথিল হতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীর অভিজ্ঞতা, যোগ্যতা এবং পটভূমির সাথে সামঞ্জস্য রেখে পারিশ্রমিক এবং চাকরির গ্রেড চূড়ান্ত করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে অথবা সরাসরি সিভি পাঠানোর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # CWN (C) গুলশান এভিনিউ ঢাকা-১২১২

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.sjiblbd.com

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবা…
  • ২৬ এপ্রিল ২০২৬
লা লিগায় শিরোপা জেতার পথে বার্সেলোনা
  • ২৬ এপ্রিল ২০২৬
টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬