বাসা ছাড়তে আল্টিমেটাম প্রশাসনের

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃসংবাদ

০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ PM
ঢাবির আবাসিক এলাকা

ঢাবির আবাসিক এলাকা © টিডিসি সম্পাদিত

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃসংবাদ দিল প্রশাসন। আবাসিক এলাকার সব বাসাকে সাবলেট মুক্ত করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে বরাদ্দকৃত বাসা ভাড়ামুক্ত করা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দকৃত বাসা ভাড়াটিয়া মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের বাসায় বসবাস সম্পর্কে যাবতীয় নিয়মাবলি বরাদ্দপত্রে উল্লেখ করা আছে। এই বরাদ্দপত্রের শর্তে উল্লেখ করা আছে যে, ‘কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বরাদ্দকৃত বাসা সাব-লেট দিতে পারবেন না। কেউ বরাদ্দকৃত বাসা সাব-লেট দিলে এবং এই বিষয় প্রমাণিত হলে উক্ত বাসার বরাদ্দ বাতিল করা হবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘তবে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন আবাসিক এলাকার বরাদ্দ প্রাপকগণ বিশেষ করে উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, স্বাধীনতা টাওয়ার, শিববাড়ী, আজিমপুর ও হাজারীবাগ আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে বরাদ্দ প্রাপক বরাদ্দপত্রের শর্ত অমান্য করে বাণিজ্যিকভাবে অন্যের নিকট সম্পূর্ণ/আংশিক বাসা ভাড়া দিয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের বিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।’’

ফলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দকৃত বাসা ভাড়াটিয়া মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করছি।

জানা যায়, রাজধানীতে সরকারি আবাসন বরাদ্দ নিয়ে অনেক চাকরিজীবী নিজে না থেকে অন্যকে সাবলেট ও ভাড়া দিয়ে আসছেন। বছরের পর বছর ধরে এই অনিয়ম চলে আসছে। তবে গত ২৯ অক্টোবর হঠাৎ সরকারি আবাসন পরিদপ্তর একটি গণবিজ্ঞপ্তি জারি করে। তাতে ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

যে সরকারি চাকরিজীবীকে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করার কড়া নির্দেশ দেয় পরিদপ্তর। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো সরকারি ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বাসা বরাদ্দ বাতিল করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা সাবলেট মুক্ত করতে আল্টিমেটাম দিল প্রশাসন।

ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপা…
  • ০৯ নভেম্বর ২০২৬
লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
মিনি স্টেডিয়াম চাইলেন এমপি মাসুদ, মন্ত্রণালয় বলল—‘আপনাদের ত…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্…
  • ০৯ নভেম্বর ২০২৬
মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950