সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্যপদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ শিক্ষা) বিপুল চন্দ্র বিশ্বাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হলো। প্রস্তুতকৃত তালিকা সংশোধনের লক্ষ্যে ৩০ কর্মদিবস মাউশির ওয়েব সাইটে থাকবে।

প্রকাশিত তালিকার বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে তথ্য প্রমাণাদি প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নসহ ডাকযোগে/বিশেষ বাহক মারফত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার পত্র গ্রহণ শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া জ্যেষ্ঠতা তালিকার বিষয়ে যে কোনো তথ্য প্রেরণের ক্ষেত্রে পত্রের স্মারক ও সংযুক্ত তথ্য ছকের প্রথম কলামের ক্রমিক নম্বর খাম/অগ্রায়নপত্রের ওপরে অবশ্যই উল্লেখ করে ৩ সেট কাগজপত্র প্রেরণ করতে হবে।

মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
সাগরপথে মিয়ানমারে সার পাচার: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃস…
  • ০৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে জেলে-বাওয়ালিদে…
  • ০৯ নভেম্বর ২০২৬
সিলেটে ড্র করেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950