আন্তর্জাতিক এনজিও সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৮০ হাজার

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
হেড অব অ্যাডমিনিস্ট্রেশন

হেড অব অ্যাডমিনিস্ট্রেশন © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা অক্সফাম। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান লজিস্টিকস অ্যান্ড আইটি প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অক্সফাম

পদের নাম: হেড অব অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস অ্যান্ড আইটি

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন, লিয়াজোঁ বা আইটি সার্ভিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। সিকিউরিটি ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

এছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সাপ্লাই চেইন অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। রোহিঙ্গা বা কক্সবাজার রেসপনস বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ২৩ লাখ ৩৪ হাজার ৬০৪ টাকা। অর্থাৎ মাসিক বেতন প্রায় ১ লাখ ৭৯ হাজার ৫৮৫ টাকা।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীদের আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৩।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬