অফিসার পদে লোকবল নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের বোয়িং-৭৭৭ মডেলের বিমানের জন্য ফার্স্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ এয়ারলাইন্স

পদের নাম: ফার্স্ট অফিসার

পদসংখ্যা: ১১ টি

আবেদনের যোগ্যতা: এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। এটিপিএলের সব বিষয়ে পাসসহ সিপিএল ও আইআর ইস্যু/সিভিল অ্যাভিয়েশন অথরিটির তালিকাভূক্ত হতে হবে। বৈধ ফ্লাইং লাইসেন্স ও প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আসিএও) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে।

অভিজ্ঞতা: মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োহাজাজ চালনায় ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গত দুই বছরে ৩০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। বোয়িং (বি৭৩৭/বি৭৪৭/বি৭৬৭/বি৭৭৭/বি৭৮৭) চালানোয় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এছাড়া গত ৫ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)। 

বেতন ও সুযোগ-সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা আট কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল বা সিপিএল অ্যান্ড আইআরসহ এটিপিএলের সব বিষয়ে পাসের সনদ; জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের কপি; প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ইনস্ট্রুমেন্ট রেটিং; পিপিসি; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবা…
  • ২৬ এপ্রিল ২০২৬
লা লিগায় শিরোপা জেতার পথে বার্সেলোনা
  • ২৬ এপ্রিল ২০২৬
টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬