৮ম শ্রেণি পাসে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ, বেতন ২৩ হাজার

০৫ জানুয়ারি ২০২৩, ১২:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ

চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ২২টি শূন্য পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ জানুয়ারি পর্যন্ত।

পদের নাম: ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার। 

পদসংখ্যা: ২২।

আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। হেভি ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ের সনদ থাকতে হবে। 

অভিজ্ঞতা: হেভি ভেহিকেল/লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

আরও পড়ুন: ৫০ শতাংশ পর্যন্ত বৃত্তিতে ফিনল্যান্ডে পড়ার সুযোগ

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ক্লিক করুন এখানে। তবে আবেদন করার পর আবেদনপত্র  ১৫ দিনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম এই ঠিকানায়।

ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
রোনালদোর ৭ নম্বর জার্সি নিতে নারাজ পর্তুগালের নতুন তারকা
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে পত্র পাঠ করলেন স্পিকার
  • ০৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল  নির্মাণ হচ্ছে: প…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950