বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ফটো

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বরে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৮ ও ২০২১ সালের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার যেকোনটিতে অনুত্তীর্ণ কিংবা অংশগ্রহণে ব্যর্থ যেসব প্রার্থী বিভি মোতাবেক আসন্ন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী তাদের অনলাইনে ফরম পূরণ ও করণীয় সর্ম্পকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এছাড়া মৌখিক পরীক্ষার সিডিউল ও পরীক্ষার্থীদের করণীয় সর্ম্পকে বিস্তারিত তথ্যও পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

প্রসঙ্গত, গত ১৭ জুন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা গত ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী।

এদিকে, গত ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৫ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে। নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক। কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
রোনালদোর ৭ নম্বর জার্সি নিতে নারাজ পর্তুগালের নতুন তারকা
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে পত্র পাঠ করলেন স্পিকার
  • ০৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল  নির্মাণ হচ্ছে: প…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950