অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার বেতনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে চাকরির সুযোগ

১১ ডিসেম্বর ২০২২, ১০:০৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে চাকরির সুযোগ

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের কল সেন্টারে বেশ কিছু শূন্য পদে লোকবল নেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। 

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান ও আইটি বিষয়ে স্নাতকোত্তর পাস। এসএসসি  ও এইচএসসি পর্যায়ে জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ থাকতে হবে কমপক্ষে ২.৫০ পয়েন্ট।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। যোগাযোগ দক্ষতা, ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওরাকল ও ইবিএস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: প্রথমে এক বছর প্রবেশনাল পিরিয়ডে বেতন হবে ২৫০০০ টাকা। সফলভাবে প্রবেশনাল পিরিয়ড শেষে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তখন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, বীমা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন: ৩০ হাজার বেতনে ওয়ালটনে চাকরির সুযোগ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সব ধরনের একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি, ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে হেড অব হিউম্যান রিসোর্সেস, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেলটা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, গুলশান সার্কেল-২, ঢাকা ১২১২ এই ঠিকানায়।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলে চিকিৎসক-কর্মচারী দু’পক্ষের মারামারি, পরিচালক …
  • ১১ আগস্ট ২০২৬
ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬