৩ লাখ বেতনে কাজ করুন টিআইবিতে

১০ ডিসেম্বর ২০২২, ০৯:০৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
৩ লাখ বেতনে কাজ করুন টিআইবিতে

৩ লাখ বেতনে কাজ করুন টিআইবিতে © ফাইল ছবি

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাইন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ বা ই–মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদ: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর

প্রকল্প: পিএসিটিএ

পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রার্থীর সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, বিজনেস বা এ ধরনের বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অন্তত ১৭ বছর। অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ, ম্যানেজমেন্ট, অ্যাকডেমিক/পলিসি লিডারশিপে জ্যেষ্ঠ পদে। অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে শিক্ষাজীবনে। প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে গভর্ন্যান্স ও দুর্নীতিবিরোধী কাজে অ্যাডভোকেসি  ও সিভিক এনগেজমেন্ট থাকলে। সুপারভিশন, মোটিভেশন, ও টিমওয়ার্কে দক্ষ হতে হবে; থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা। অভিজ্ঞ হতে হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পলিসি ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং রিসোর্স মোবিলাইজেশনে। সক্ষমতা থাকতে হবে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে। যোগাযোগে দক্ষতার পাশাপাশি সাবলীল হতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় । কাজ জানতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনে। 

ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক ৩ লাখ ১৯হাজার টাকা।

সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবনযাত্রার ব্যয় সমন্বয় ভাতা, গ্র্যাচুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে সংস্থাটির নীতিমালা অনুযায়ী।

আবেদন: প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে ফরম পূরণ বা ই–মেইলে আবেদনপত্র পাঠিয়ে। টিআইবির ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের লিংক থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। টিআইবির নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে সিভি ও সদ্য তোরা পাসপোর্ট সাইজের ছবিসহ [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে উল্লেখ করতে হবে পদের নাম।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২২।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলে চিকিৎসক-কর্মচারী দু’পক্ষের মারামারি, পরিচালক …
  • ১১ আগস্ট ২০২৬
ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬