ঢাকার জাপান দূতাবাসে কাজের সুযোগ

১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ঢাকার জাপান দূতাবাসে কাজের সুযোগ

ঢাকার জাপান দূতাবাসে কাজের সুযোগ © ফাইল ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ জাপান দূতাবাস। দূতাবাসের প্রটোকল বিভাগে নিয়োগ দেয়া হবে বাংলাদেশি কর্মী। ডাকযোগে আগ্রহী প্রার্থীদের আবদেনপত্র পাঠাতে হবে।

বিভাগ: প্রটোকল

পদসংখ্যা: ১

প্রার্থীর যোগ্যতা: যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থায় সেক্রেটারি হিসেবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনে কাজ করতে জানতে হবে। প্রর্থীকে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। 
বেতন: উল্লেখ নেই

আবেদন: আগ্রহী প্রার্থীদের যোগাযোগের নম্বর ও ঠিকানাসহ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের কপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এবং স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ পাঠাতে হবে ডাকযোগে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে এ–ফোর সাইজ কাগজে। খামের ওপর ‘Job Application’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংক জানা যাবে।

ঠিকানা: অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, অ্যাম্বাসি অব জাপান, প্লট নম্বর-৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২২।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলে চিকিৎসক-কর্মচারী দু’পক্ষের মারামারি, পরিচালক …
  • ১১ আগস্ট ২০২৬
ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬