আকর্ষণীয় বেতনে একশনএইডে কাজের সুযোগ

১০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আকর্ষণীয় বেতনে একশনএইডে কাজের সুযোগ

আকর্ষণীয় বেতনে একশনএইডে কাজের সুযোগ © ফাইল ছবি

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড। বাংলাদেশে প্রতিষ্ঠানটি তাদের হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রজেক্টের জন্য কমিউনিকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: সিনিয়র অফিসার-কমিউনিকেশন (রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি ডেভেলপমেন্ট/স্টাডিজ/সমাজবিজ্ঞান/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশন ও নলেজ ম্যানেজমেন্টে তিন থেকে চার বছরের চাকরির। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ইলাস্ট্রেশনে যাবতীয় কাজ জানতে হবে। সাবলীল হতে হবে বাংলা ও ইংরেজি ভাষায়। এছাড়াও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। প্রার্থীর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। মোবাইল ও ইন্টারনেট বিল, মেডিকেল সুবিধা ও গ্রুপ লাইফ ইনস্যুরেন্সের সুবিধাও থাকবে।

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একশনএইডের ওয়েবসাইটের লিংকে লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২২ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলে চিকিৎসক-কর্মচারী দু’পক্ষের মারামারি, পরিচালক …
  • ১১ আগস্ট ২০২৬
ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬