৩০ জনকে চাকরি দেবে ইজিসিবি, বেতন সর্বোচ্চ ৭০ হাজার

০৭ ডিসেম্বর ২০২২, ১০:৪২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
৩০ জনকে চাকরি দেবে ইজিসিবি

৩০ জনকে চাকরি দেবে ইজিসিবি © সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (ইজিসিবি) ১১টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর পর্যন্ত। 

১. পদের নাম: উপব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়)।

পদের সংখ্যা: ১।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক/সহকারী পরিচালক/সহকারী কোম্পানি সেক্রেটারি পদে প্রশাসনিক/সাচিবিক কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসিএসধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন: মূল বেতন ৭০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

২.পদের নাম: উপবিভাগীয় প্রকৌশলী (আইসিটি)।

পদের সংখ্যা: ৩।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী (আইসিটি/এমআইএস/এসএপি/বেসিস অ্যান্ড এবিএপি/প্রোগ্রামিং) সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: মূল বেতন ৭০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী।

পদের সংখ্যা: ৪।

আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বয়স: ১৮–৩০ বছর। বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৪. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)।

পদের সংখ্যা: ১।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক অথবা এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৫. পদের নাম: স্টোরকিপার (গ্রেড–৪)।

পদের সংখ্যা: ২।

আবেদন যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার বেজড স্টোর ম্যানেজমেন্টে জ্ঞানসহ কোনো বড় প্রতিষ্ঠানে স্টোর অ্যাসিস্ট্যান্ট/স্টোর হেলপার/অ্যাটেনডেন্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৬. পদের নাম: সিকিউরিটি কাম ফায়ার ফাইটিং সুপারভাইজার (গ্রেড-৪)।

পদের সংখ্যা: ২।

আবেদন যোগ্যতা: এইচএসসি/সমমান পা বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৭. পদের নাম: ক্রেন অপারেটর (গ্রেড-৪)।

পদসংখ্যা: ২।

আবেদন যোগ্যতা: এসএসসি/সমমান পাস। ক্রেন/হেভি ভেহিকেল চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং/অপারেটিং লাইসেন্সধারী। বয়স: ১৮-৪৫ বছর। বেতন: মূল বেতন ১৫,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা: ১০।

আবেদন যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

৯. পদের নাম: গার্ডেনার।

পদের সংখ্যা: ১।

আবেদন যোগ্যতা: জেএসসি/সমমান পাস। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

১০. পদের নাম: কুক।

পদসংখ্যা: ১।

যোগ্যতা: জেএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

১১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদসংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: জেএসসি/সমমান পাস। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ ফোন অথবা vas.queryWteletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি:  ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬