বাংলাদেশ ফাইন্যান্সে চাকরির সুযোগ

০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৩২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বাংলাদেশ ফাইন্যান্সে চাকরির সুযোগ

বাংলাদেশ ফাইন্যান্সে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।প্রতিষ্ঠানটি তাদের ইসলামিক ফাইন্যান্সিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর।

পদের নাম: রিলেশনশিপ অফিসার/ সিনিয়র রিলেশনশিপ অফিসার। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস। তবে ইসলামিক স্ট্যাডিজ, আরবি, ইকোনমিকস অ্যান্ড বিজনেস স্ট্যাডিজস বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স সম্পন্ন হলেও বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীদের বয়সসীমা ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। ঢাকার মধ্যে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন: একাধিক শিক্ষক নেবে বুয়েট, বেতন সর্বোচ্চ ৭১ হাজার

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, জিবন বিমা, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও সিক লিভ, ক্যাজুয়াল লিভ, অ্যানুয়াল লিভসহ সরকারি সব ধরনের ছুটি প্রদান করা হবে। থাকছে আর্ন লিভের সুবিধাও।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলে চিকিৎসক-কর্মচারী দু’পক্ষের মারামারি, পরিচালক …
  • ১১ আগস্ট ২০২৬
ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬