চাকরিতে মূল সনদপত্র জমা রাখা বৈধতা নিয়ে রিট

০৩ ডিসেম্বর ২০২২, ১১:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© ফাইল ফটো

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জমা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত ২৯ নভেম্বর শাহেন শাহ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি জমা দেন।
 
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শুনানির জন্য কার্যতালিকার ১১৯ নম্বরে রয়েছে।  

আজ শনিবার (৩ ডিসেম্বর) রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া জানান, মূল সার্টিফিকেট জমা রাখার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রোগ্রেস’ এর কাছে আবেদনকারীর আটকে থাকা সনদপত্র ফেরতের নির্দেশনা চাওয়া হয়েছে।  

রিট আবেদনে অর্থ মন্ত্রণালয়ের সচিব, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্বাহী সহ-সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রোগ্রেস’ এর নির্বাহী পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ২০১৭ সালে শাহেন শাহ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রোগ্রেস’ এর ক্রেডিট অফিসার হিসেবে নিয়োগ পান। নিয়োগের সময় এনজিওটি তার কাছ থেকে এসএসসি, এইচএসসির মূল সনদ ও খালি চেক জমা রাখেন। চার বছর কাজ করার পর ২০২১ সালে তিনি চাকরিচ্যুত হন।

চাকরি হারানোর পর প্রতিষ্ঠানটি থেকে তিনি কোনো বেনিফিট পাননি। উপরন্তু অর্থ তসরুপের মিথ্যা অভিযোগ তুলে প্রায় দেড় বছর ধরে তার এসএসসি, এইচএসসির মূল সনদ ও জমা দেওয়া ব্ল্যাংক চেক ফেরত দেওয়া হচ্ছে না। তাই এসব সনদ ফেরত পেতে এ রিট আবেদনটি দায়ের করেন।

হাম ও হামের উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বা…
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীদের দেখে অশালীন ইঙ্গিত, যুবককে গণপিটুনি দিয়ে পুল…
  • ২৬ এপ্রিল ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন আগ…
  • ২৬ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার গণিত প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বৈঠকে যে আশ্বাস দেন প্রত…
  • ২৬ এপ্রিল ২০২৬