এসএসসি পাশে কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন ঘরে বসেই

০২ ডিসেম্বর ২০২২, ০৩:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আজ শুক্রবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। 

পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

বয়সসীমা: ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বেতন ও সুযোগ-সুবিধা
* প্রশিক্ষণ শেষে ১৭তম গ্রেডে (৯,০০০-২১,৮০০ টাকা) বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
* দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে।
* পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

অনলাইনে আবেদনের লিংক এখানে। বিজ্ঞপ্তিটি দেখুন নিচে।

হাম ও হামের উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বা…
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীদের দেখে অশালীন ইঙ্গিত, যুবককে গণপিটুনি দিয়ে পুল…
  • ২৬ এপ্রিল ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন আগ…
  • ২৬ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার গণিত প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বৈঠকে যে আশ্বাস দেন প্রত…
  • ২৬ এপ্রিল ২০২৬