৪০তম বিসিএস: ৭৪৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে কলেজে প্রদায়ন

৩০ নভেম্বর ২০২২, ০৫:১৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© ফাইল ছবি

৪০তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের ৭৪৮ জন কর্মকর্তার পদায়ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মাউশি। 

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ৪০তম বিসিএস পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে মোট ৭৪৮ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়। 

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বর সকালে স্ব স্ব কর্মস্থলে প্রভাষক পদে যোগদান করতে হবে। যোগদানকৃত কর্মকর্তারা স্ব স্ব প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর কর্মরত থাকবেন। এ সময়কালে তারা অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর 

উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪০তম বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

প্রজ্ঞাপন দেখুন এখানে

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence