সরকারিভাবে কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া, বেতন ১ লাখ ২০ হাজার

৩০ অক্টোবর ২০২২, ১২:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বিদেশগামী শ্রমিক

বিদেশগামী শ্রমিক © প্রতিকী ছবি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে আবারও লোকবল নিচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটি তাদের বিভিন্ন প্রদেশে কৃষি ও মৎস্য খাতে মৌসুমি শ্রমিক হিসেবে ১০০ বাংলাদেশি নারী শ্রমিক নেওয়া হবে। আগ্রহীদের গুগল ডকস ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)

যে খাতে নিয়োগ: কৃষি ও মৎস্য খাতে

প্রার্থীর ধরণ: নারী

বয়সসীমা: বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন যোগ্যতা : প্রার্থীদের শুধু চট্টগ্রামের ১১ জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত সুঠাম দেহের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। এই ১১ জেলার যেসব প্রার্থী আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

নিয়মিত কৃষিকাজের সঙ্গে জড়িত, জৈব সার ব্যবহার করে চাষাবাদে সক্ষম, স্বল্পশিক্ষিত নারী আবেদন করতে পারবেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে। পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ২০২৩ সালের ২০ অক্টোবর পর্যন্ত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া : নির্ধারিত গুগল ডকসের এই লিংকে ইংরেজিতে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বাছাইকৃত প্রার্থীদের আগামী ১০ কর্মদিবসের জেলা প্রশাসক/ নিজ ক্ষুদ্র জাতিগোষ্ঠীপ্রধান কর্তৃক প্রদত্ত সনদ (ইংরেজিতে), উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতার সনদ (ইংরেজিতে), নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক (সংযুক্ত) মেডিকেল সনদ, ঢাকায় বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট থেকে যক্ষ্মা পরীক্ষার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, মূল পাসপোর্ট ও পাসপোর্টের রঙিন ফটোকপি, মূল জাতীয় পরিচপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, করোনা সনদের কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি দাখিলের জন্য প্রস্তুত রাখতে হবে।।

সার্ভিস চার্জ : বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ১৫,০০০ টাকা, ভ্যাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমা, ডেটাবেজ রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৪,৮৯০ টাকাসহ মোট ২৯,৮৯০ টাকা প্রদান করতে হবে।

আরও পড়ুন: সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলায় ১০০ জন নিহত।

জামানত: নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ ৫০ হাজার টাকা (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

সংশ্লিষ্ট প্রার্থী ও অভিভাবক/সুপারিশকারীর কাছ থেকে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হবে। নির্ধারিত সময় শেষে ফিরে না এলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মী এবং তাঁর অভিভাবক/সুপারিশকারীর নামে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেতন ও সুযোগ  সুবিধা : চাকরির মেয়াদ সর্বোচ্চ পাঁচ মাস। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি। সাপ্তাহিক ছুটি ১ দিন। মাসিক বেতন প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950