আরও ১০ হাজার নার্স নিয়োগে পদ সৃজনের অনুরোধ

১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ AM
হাসপাতালে রোগীর সেবা করছেন নার্সরা

হাসপাতালে রোগীর সেবা করছেন নার্সরা © ফাইল ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আরও ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। এজন্য মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত ইন্সটিটিউট ও হাসপাতাল, আধুনিক সদর/জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য বিশেষায়িত হাসপাতালে পদ সৃজনের জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব আনোয়ারুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি থাকায় মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষিতে দেশের বিদ্যমান সংখ্যক নার্সের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান সম্ভব না হওয়ায় জরুরিভিত্তিতে নার্স নিয়োগ করা প্রয়োজন। যেসকল হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে সিনিয়র স্টাফ নার্সের ঘাটতি রয়েছে, সেসকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে ১০,০০০ (দশ হাজার) সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের লক্ষ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য নিম্নোক্ত ছক মোতাবেক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত প্রস্তাব প্রেরণ করা হয়েছে।’’

এতে আরও বলা হয়েছে, ‘‘উন্নত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে ১০ম গ্রেডভুক্ত ১০,০০০ (দশ হাজার) সিনিয়র স্টাফ নার্সের নতুন পদ সৃজন প্রস্তাবে সদ্য সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence