৯০ হাজার টাকা বেতনে সেবাকর্মী নেবে কুয়েত, থাকা খাওয়া বিমান ভাড়া ফ্রি

১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮ AM
সেবাকর্মী

সেবাকর্মী © প্রতীকী ছবি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ২০০ বাংলাদেশি নার্স নিয়োগ দেবে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি, কুয়েত।

পদের নাম: নার্স (সেবাকর্মী)

পদের সংখ্যা : ২০০ নার্স। এর মধ্যে ১৫০ জন নারী ও ৫০ জন পুরুষ।

আবেদনের যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। 

বেতন ও  সুযোগ সুবিধা:

১.মাসিক বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা। বছরে বেতন বৃদ্ধি ১০ ( প্রায় ৩ হাজার টাকা ) কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ দেওয়া হবে।

২. চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল তিন মাস। বার্ষিক ছুটি ৩০ দিন। দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

৩. আসবাবসহ থাকা খাওয়া ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। 

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর, ২০২২।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬