অনার্স ও এসএসসি পাসে ১৫৮ জন নেবে বিসিএস কনফিডেন্স

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১ PM
বিসিএস কনফিডেন্স

বিসিএস কনফিডেন্স © লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ১৫৮ জনকে নিয়োগ দেবে। আজ সোমবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

স্নাতক/সমমান ডিগ্রি পাসে ব্রাঞ্চ ম্যানেজার পদে ২০ জন, কাউন্সিলর ৪০ জন, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ১০ জন, সহকারী মার্কেটিং এক্সিকিউটিভ ৩০ জন, এসএসসি/সমমান পাসে অফিস সহকারী ৫৫জন এবং ড্রাইভার পদে ৩জনকে নিয়োগ দেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে নির্দেশিত আবেদনপত্র পাঠানোর নিয়ম অনুযায়ী আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। 

প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১:০০টায় বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে প্রকাশ করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিক নিয়োগপত্র ও পদায়নপত্র প্রদান করা হবে।

প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো প্রকার T.A/D.A প্রদান করা হবে না।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬