এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের

১৮ মে ২০২৬, ১০:৪৭ PM
এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন © জনসংযোগ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফিল্ডে এটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান; স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান; প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, এবং অফিস অব স্পোর্টস-এর সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী কলেজসমূহের প্রতিনিধিরা। এআইইউবি অফিস অব স্পোর্টস এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজ অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬