জিপিএ ফাইভ পেলেন বিকেএসপির ৪ ক্রীড়াবিদ

১০ জুলাই ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM
জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা

জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা © সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাভার কেন্দ্র থেকে এবার ১২৮ জন ক্রীড়াবিদ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ১০৭ জন পাস করেছেন। এছাড়া ২১ জন অকৃতকার্য হয়েছেন।

এবার এসএসসি পরীক্ষায় বিকেএসপির পাশের হার ৮৩ দশমিক ৫৯। পাস করা ১০৭ জনের মধ্যে ছাত্র ৬৬ আর ছাত্রী ৪১। অকৃতকার্য হওয়া ছাত্র ১২ আর ছাত্রী ৯ জন।

১০৭ জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ ফাইভ (এ প্লাস) পেয়েছেন। জিপিএ ফাইভ প্রাপ্তরা হলেন, টেবিল টেনিসের নুসরাত জান্নাত সিগমা, জুডোর সুদীপ্ত রায় মম, তায়কোয়ান্ডোর হৃদয় আহমেদ ও কাবাডির লিপন মজুমদার বিলিয়ন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আতুরঘর বিকেএসপি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও কৃত্তিত্বের স্বাক্ষর রাখছেন বিকেএসপি ক্যাডেটরা। ক্রীড়া শিক্ষার প্রতিষ্ঠান হলেও এখানে একাডেমিক কাঠামোও বিদ্যমান। বিকেএসপি'র ক্যাডেটদের এসএসসি-এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬