কাল বইমেলার দ্বার খুলবে সকাল ৮টায়

২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ PM
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা © ফাইল ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই অমর একুশে বইমেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এদিন বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্রে এ কথা জানা যায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় সর্বসাধারণের জন্য বইমেলা উন্মুক্ত করে দেওয়া হবে। এদিন সব প্রকাশককে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বই নিয়ে মেলায় প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে রবিবার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই সাড়ে ৮টায় বইমেলা বন্ধ হয়ে যায় বলে জানায় বাংলা একাডেমি।

এদিকে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমবার রাত ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিশেষ কর্মসূচি শুরু হবে। পরে বিকেল ৪টায় অনুষ্ঠিত অমর একুশে বক্তৃতা ২০২২ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এছাড়া, “ফিরে দেখা: আমাদের ভাষা আন্দোলন” শীর্ষক অমর একুশে বক্তৃতা ২০২২ দেবেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬